তোতলামো একটি শারিরীক বা মানসিক বা উভয় সমস্যা। অভিভাবকরা ভাবেন এটা বয়স হলে এমনিতেই ভালো হয়ে যাবে। এটি এমনি এমনি ভালো হয় তবে তা অনেক বছর সময় নেয় যা একজন ব্যক্তিকে হীনমন্যতায় ডুবিয়ে দিতে সক্ষম। তাই যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিন। প্রথমেই মানসিক ডাক্তারের পরামর্শ নেয়া দরকার, ডাক্তারের পরামর্শ মোতাবেক অন্যান্য চিকিৎসা নিলে অল্পতেই ভালো হবার সম্ভাবনা বেশি থাকে। শিশুর তোতলামো শারিরীক বা মানসিক বা উভয়ের কোন না কোন রোগ থেকে হতে পারে। তাই তোতলামো একটি রোগ হিসেবে বিবেচনা করে চিকিৎসকের পরামর্শ মোতাবেক চিকিৎসা শুরু করুন যত দ্রুত সম্ভব। তোতলামো রোগটি যতদিন থাকবে তা আপনার সন্তান ভিতর থেকে কুড়ে কুড়ে খাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *