DocTime যেভাবে ব্যবহার করবেনDocTime যেভাবে ব্যবহার করবেন

DocTime বাংলাদেশের অন্যতম একটি অনলাইন চিকিৎসা প্রাপ্তির মাধ্যম। যেকোন রোগের চিকিৎসা এবং চিকিৎসার জন্য সু-পরামর্শ পেতে ডকটাইমের বিকল্প শুধুই DocTime. জরুরী প্রয়োজনে আপনি যখন প্রবাসী অথবা বাসা থেকে বাহিরে গিয়ে ডাক্তারের পরামর্শ পাওয়া কষ্টকর হয় তখন ডকটাইম আপনাকে সাহায্য করবে সঠিক পরামর্শ প্রদান করে।

** এটি একটি ননপেইড পোস্ট।

যেসব গোপন বা গোপনীয়তা রক্ষা করতে হয় এমন কোন রোগ নিয়ে ডাক্তারের সাথে পরামর্শ করা অনেকের ক্ষেত্রে বিব্রতকর মনে হয়, এসমস্যা এড়াতে ডকটাইম ব্যবহার সবচেয়ে সুবিধাজনক। অল্প কিছু চিকিৎসালয়ে গোপনীয়তা রক্ষা করা হয়, কিছু চিকিৎসালয়ে রোগের ভুল চিকিৎসা হয় এবং ক্ষেত্রবিশেষ ঔষধ নির্দিষ্ট দোকান থেকে ক্রয় করতে হয়, সেখানে রোগী জিম্মি হয়ে পরেন। কিন্তু ডকটাইমের ডাক্তারগণ কোন নির্দিষ্ট দোকান সাজেস্ট করবেন না তারা বাজারে যেসব ঔষধ বিদ্যমান সেগুলোই সাজেস্ট করবেন, এবং সু-পরামর্শ প্রদান করবেন।

ডকটাইম প্লাটফর্মের সকল ডাক্তার BMDC মেডিসিন এর রেজিস্ট্রার্ড চিকিৎসক, মানে কোন রোগী যদি জানতে চান তার চিকিৎসকের লাইসেন্স আছে কি/না তা তিনি যাচাই করতে পারবেন। ডাক্তারের লাইসেন্স যাচাই করার প্রসেস নিচে দেখুন।

ডকটাইম অনলাইন প্লাটফর্মে যেভাবে ডাক্তার দেখবেন তার কিছু এখানে ধাপে ধাপে আলোচনা করছি। ডকটাইম প্লাটফর্ম ব্যবহারের জন্য প্রথমেই এন্ডোয়েড বা Apple এ্যাপটি ডাউনলোড করতে হবে। এটি Google PlayStore এ পেয়ে যাবেন, সার্চ দিবেন DocTime লিখে বা মোবাইল থেকে ক্লিক করুন এই লিংকে। লিংকটি সরাসরি আপনাকে Google PlayStore এ নিয়ে যাবে সেখানে থেকে ডকটাইম ইন্সটল করে নিন। ডকটাইম আইফোন অর্থাৎ অ্যাপলের মোবাইলেও ইন্সটল করা যায়।

ভিডিও পাবলিশ হবে শিঘ্রই

ইন্সটল করার সময় কোন Allow অপশন আসলে Allow করে দিতে হবে। Permition অপশন আসলে পারমিশন দিতে হবে। ইন্সটল পরবর্তি কিছু কাজ থাকে যার স্ক্রিনশট নিচে দেয়া হল। নিম্নক্ত কাজগুলো অটো হয়ে যায়, কিন্তু ব্যবহারকারি কোন কারনে Allow না করলে ডাক্তার রোগীকে দেখতে ও শুনতে পায় না বা রোগী ডাক্তারকে দেখতে ও শুনতে পায় না।

এ্যাপ ইন্সটল করার সময় যা আসে তা নিম্নরূপ:

: রেজিস্ট্রেশনের জন্য মোবাইল নাম্বার প্রয়োজন হয়, মোবাইল নাম্বার দেবার পর ওটিপি দিতে হবে যা ম্যাসেজে আসবে।

SMS এর কোড অটো সেট হওয়ার জন্য Allow করে দিবেন।

:

নোটিফিকেশন পাবার জন্য Allow প্রেস করুন।

:

এ্যপটি দেখতে এমন হবে।
চাপ দিয়ে ধরে রাখলে App info নামে একটি i আইকন আসবে। সেখানে টাচ্‌ করুন।

App info তে টাচের পর.

এমন স্ক্রিন আসবে সেখানে App permissions এ টাচ্‌ করুন। টাচ্‌ করার পর নিচের মত অপশন আসবে।
সেখানে থাকা Camera, Location, Microphone কে Allowed করতে হবে। নিচে যেভাবে Allowed করবেন তা দেখানো হল।

Camera তে টাচ্‌ করলে নিচের মত অপশন আসবে।

Camera তে টাচ্‌ করার পর এমন আসবে, এরপর Allow only while using the app এ টাচ্‌ করতে হবে।
Allow only while using the app এ টাচ্‌ করলে এমন দেখাবে, এরপর ব্যাক ( ← ) এ্যরো (লাল দিয়ে চিহ্নিত) তে টাচ্‌ করে পিছনে আসবে। এভাবে Location, Microphon দুটিকে এলাও করে দিতে হবে।
Camera এলাও হলে Allowed এর নিচে Camera চলে আসবে, এরপর লোকেশনে টাচ্‌ করুন।
Location এ টাচ্‌ করলে এমন আসবে, এখানে Allow only while using the app এ টাচ করে উপরের মত ← বাটনে টাচ্‌ করে পিছনে চলে আসুন।

ক্যামেরা আর লোকেশন এলাও করার পর নিচের মত আসবে, তখন Microphone এ টাচ্‌ করবেন।

Camera, Location এবং Notifications Allowed
Microphone এ টাচ্‌ করে Allow only while using the app এ টাচ্‌ করে ( ← ) এরো (লাল চিহ্নিত) তে টাচ্‌ করুন।
সবগুলো এলাও হবার পর এমন দেখা যাবে, কাজ শেষ। এখন এ্যাপ অপেন করে ডাক্তার খুজে এপনমেন্ট নিন।
এ্যাপ ওপেনের পর এমন হোম স্ক্রিন আসবে। নিচের দিকে স্ক্রল করে নামলে নিচের মত স্ক্রিন পাবে।
এখানে ডিপার্টমেন্ট অনুযায়ী ডাক্তার খুজে পাবার অপশন পাবেন। (সব দেখুন) এ টাচ্‌ করলে নিচের মত অপশন পাবেন।
ডিপার্টমেন্টর ছবি সহ মেনু পাবেন, সেখান থেকে খুজে নিন বা পাশের (লক্ষণ) এ ক্লিক করুন।
লক্ষণ এ টাচ্‌ করলে এমন ছবি যুক্ত উদাহরণ পাবেন, সেখানে টাচ্‌ করে ডাক্তার সিলেক্ট করে কথা বলতে পারবেন।
মোবাইল ডিসপ্লেতে ভাষা পরিবর্তনের জন্য নিচের ডান দিকে টাচ্‌ করে উপরের ডান দিক থেকে পরিবর্তন করতে পারবেন।

সরাসরি সহায়তার জন্য কমেন্ট করুন, বিনামূলে সরাসরি সহায়তার জন্য কমেন্ট এর প্রয়োজন নাই, ভিডিও দেখুন বা পোস্টের সকল ছবি দেখুন।

ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *