সাইকেল সাসপেনশন ফর্ক স্প্রিং ও কভারসাইকেল সাসপেনশন ফর্ক স্প্রিং ও কভার

সর্বশেষ খ নামের এক দোকান থেকে নতুন স্প্রিং সহ ফর্ক সার্ভিস নেবার পর ভিতর থেকে শব্দ আসছিল তাই বাসায় এসে প্রথমে প্লাস্টিকের ফর্ক কভার ভেঙ্গে ফেললাম।

ফর্ক কভার ভেঙ্গে ফেলার কারন হল ক নামের এক দোকান থেকে সর্বশেষের আগে সার্ভিস নেবার সময় তারা ফর্ক কভারের উপরের গিয়ার/ খাজকাটা অংশ নষ্ট করে ফেলেছিল তাই খ দোকান সেটি খুলতে না পেরে ভেঙ্গে সার্ভিস করে ফ্লাওয়ার নাট (নিচের কালো ছবি) সেট করে দেয়, তবে তারা ভালো প্লাস্টিক ফর্ক কভাররের বারোটা বাজিয়ে দেয়।

তাই বাধ্য হয়ে খোলার ঝামেলায় না গিয়ে ভেঙ্গে ফেলার সিদ্ধান্তে উপনিত হলাম। ফর্ক কভার ভেঙ্গে ফেলার জন্য ব্যবহার করলাম শক্ত ও মজবুদ স্ক্রু ড্রাইভার ও হাতুড়ি, খুব সহজেই ভেঙ্গে ফেললাম তবে সাবধান থাকলাম কারন শেষের দিকে স্প্রিং এর ধাক্কায় ফর্ক কভারের অবশিষ্ট অংশ দ্রুত বেগে বের হয়ে আসে যা চোখে বা মাথায় আঘাত করতে পারে। এরপর স্প্রিং বের করে তাতে কাপড়ের কভার পরিয়ে নিচের দিকে দুটি পয়সা রেখে তার উপর স্প্রিং সেট করে আমার নতুন কেনা ফ্লাওয়ার নাট সেট করলাম।

ফ্লাওয়ার নাট সেট করতে গিয়ে খ দোকান যে পরিমান কেরামতি করেছে তার ১৬ ভাগের একভাগও আমি করি নাই। স্প্রিং এর বের হওয়া মাথায় ফ্লাওয়ার নাট এর সাথে বোল্ট সেট করে প্লায়াস দিয়ে দুই হাত দিয়ে চাপ দেবার পর হাতুড়ি দিয়ে টুকটুক করে ভিতরে সেট করেছি।
শেষ হল একটি স্প্রিং এর কাজ।

পরের স্প্রিং যেহেতু আগে থেকেই ফ্লাওয়ার নাট সেট করা তাই সেটি কিভাবে খুলতে হয় তার একটা ভিডিও দেখলাম কিন্তু সে রকম ড্রিল বিট আমার কাছে নাই, তবে খুব ভালো মানের একটি হ্যামার- ড্রিল আছে। অফিস থেকে একটি 3/8 HSS ড্রিল বিট সংগ্রহ করে ফ্লাওয়ার নাটের সাদা/ এ্যলুমিনিয়াম অংশটি কেটে নিলাম (মাঝের গোলটি, ছবি উপরে দেয়া আছে)। কাটার পর খুব ভালোভাবেই ফ্লাওয়ার নাট এর উপরের ফ্লাওয়ার পাপড়ি বের হয়ে আসলো। বিপত্তি করেছিল পরের পাপড়িটি, সেটিও বের হয়ে আসতো যদি খ দোকান ঠিকমত স্প্রিং সেট করতে পারতো। খ দোকান স্প্রিং এর নিচের দিকে আয়রন রডের সাথে ঠিকমত ম্যাচ করতে পারে নাই। রডটি স্প্রিং এর নিচের অর্থাৎ সংযোগ স্থানে (ভিতরের দিকে) জ্যাম করে ছিল। বুঝতে সময় লেগেছে তাই পরবর্তি ফ্লাওয়ার পাপড়ি বের করে আনতে সময় বেশি প্রয়োজন হয়েছে। যাইহোক ফ্লাওয়ারের প্রতিটি পাপড়িতে আলাদা আলাদা করে স্ক্রু ড্রাইভার ও হাতুড়ি দিয়ে আঘাত করার পর নিচের পাপড়ি খুলে আসছে। এবার স্প্রিং খুলতে গিয়ে যে জ্যাম পেয়েছিলাম তা ঠিক করার জন্য ফর্ক এর নিচের পার্ট খুলতে হল এবং বিভিন্ন কসরত করে স্প্রিং বের করে আনতে পেরেছিলাম, খ দোকান ঠিকমত স্প্রিং সেট করলে আমাকে অনেক কসরত করতে হত না। যাইহোক, এবার বের করে আনা স্প্রিংকে আবার কাপড়ের কভার পরিয়ে সেলাই করা হল এবং ভিতরে স্প্রিং দেবার আগে দুটি কয়েন দিয়ে সেট করা হল।
সর্বশেষ ফ্লাওয়ার নাট সেট করা হলে মেশিন ওয়েল দিয়ে ফ্লাওয়ার এর ফাকা জায়গা দিয়ে কাপড়টি ভিজিয়ে কভার সেট করে দিলাম।

যা যা প্রয়োজন হয়েছে
হাতুড়ি
দুটি মোট পয়সা বা চারটি পাতলা পয়সা অথবা মোটা চাতকি
প্লায়াস
রেঞ্চ
স্ক্রু ড্রাইভার
ড্রিল মেশিন
3/8 HSS ড্রিল কাটার বিট
স্প্রিং পেচানোর জন্য পলেস্টার কাপড়
সেলাইয়ের জন্য সুই ও সূতা
গরমে মাথা ঠান্ডার জন্য হাইস্পিড টেবিল ফ্যান
কাজে বিনোদন নেবার জন্য ১৮ মাসের শিশু (কাজের ১২ বাজানের জন্য)

খ দোকানের লোকেশন বংশাল সাইকেল মার্কেট, ক দোকানের লোকেশন মোহাম্মাদপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *