কোন কিছু হারানোর পর বা ঘটনা ঘটার পর মানে ১ সপ্তাহের মধ্যে জিডি করতে হয়। তাই কোন আলসামো না করে দেখে নিন কিভাবে জিডি করতে হয় বা কিভাবে থানায় জিডি লিখতে হয়।

থানায় জিডি করতে টাকা লাগে না তবে তাদের সাথে খোস গল্প করলে আসার সময় চা খাবার টাকা চাইতে পারে, আমি কোন সময় টাকা দেই নাই।। নিচের মত আবেদন হাতেও লিখতে পারেন তবে হাতের লেখা খারাপ হবার কারনে আমি টাইপ করে প্রিন্ট করি। থানায় জিডি লেখার জন্য অন্য কারো সাহায্য নেবার চেয়ে নিজে ভুল লেখাও ভালো তাতে আপনি শিখে যাবেন কিভাবে জিডি লিখতে হয় এবং আপনি যে প্রয়োজনে জিডি লিখছেন তা সঠিক হয়। নিচে জাতীয় পরিচয়পত্র হারিয়ে যাওয়ায় একটি জিডি (জেনারেল ডাইরি) ফরমেট দেয়া হল।
তারিখ ০৮/০৯/২০১৯
বরাবর,
অফিসার ইনচার্জ,
টঙ্গি পূর্ব থানা, টঙ্গি, গাজীপুর।
বিষয়ঃ জাতীয় পরিচয়পত্র হারিয়ে যাওয়ায় জিডি এর আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি (আইডি কার্ডের পুরো নাম লিখবেন) আমার জাতীয় পরিচয়পত্র যার নাম্বার ৯৮৭৮৪৫২১৩৬৫২৪৯৮৫৪ গত অক্টোবর (এক সপ্তাহের ভিতর) তারিখে কলেজ গেইটে ফটোকপি করতে গিয়ে হারিয়েছি, ফটোকপির প্রতিটি দোকান ও অপরেটরদের কাছে খোজ নিয়ে এবং অনেক খোজখুজি করেও পাইনি।
এমতবস্থায়, পরবর্তি কার্যক্রম পরিচালনায় উপরোক্ত ঘটনা সাধারন ডাইরী বা জিডি এর অনুরোধ করছি।
বিনীত
নাম
ঠিকানা
মোবাইল
………………………………………………………………………………………….
একাডেমিক পেপার্স (সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, রেজিস্ট্রেশন কার্ড, এডমিটকার্ড) হারিয়ে ফেললে যেভাবে জিডি করবেন তা দেখুন এখানে।
……………………………………………………………………………
মোবাইল ফোন হারানোর পর হারানো মোবাইল ফিরে পাবার প্রয়োজন হোক বা না হোক আপনার জিডি করা একান্ত প্রয়োজন। জিডি না করলে আপনার হারানো মোবাইল দিয়ে পরবর্তিতে কোন আইনশৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপ পরিচালিত হলে প্রাথমিকভাবে আপনাকে অভিযুক্ত হতে হবে, যা আপনার জন্য পিড়াদায়ক। তাই মোবাইল ফোন হারিয়ে গেলে যেভাবে জিডি করবেন তার নমুনা নিচে দেয়া হল।
তারিখ: দিন/মাস/বছর
বারবর,
অফিসার ইনচার্জ
থানার নাম, থানা, জেলা।
বিষয়ঃ মোবাইল হারিয়ে যাওয়ার ঘটনা সাধারণ ডাইরি (জিডি) ভুক্ত করার জন্য আবেদন (আপানার অন্য কিছু হারালে তা লিখবেন বা যে ঘটনা ঘটেছে তা লিখবেন)
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি নামঃ (পুরো নাম) আমার মোবাইল যার
নামঃ ওয়লটন
মডেলঃ জিএফ5
আইএমইআই নং১ঃ 0123456789ABCDE (15 ডিজিটের সংখ্যা)
আইএমইআই নং ২ঃ EDCBA1234567890 (15 ডিজিটের সংখ্যা) যা গত দিন/মাস/বছর তারিখে আনুমানিক 6.30 মিনিটে (স্থান এবং ঘটনার পুরো বর্ণনা সংক্ষিপ্ত ভাবে লিখতে হবে) হারিয়ে যায়।
এমতাবস্থায়, পরবর্তি কার্যক্রম পরিচালনার জন্য উপরোক্ত ঘটনা সাধারন ডাইরী (জিডি) ভুক্ত করার জন্য অনুরোধ করছি।
বিনীত নিবেদক
নাম: (পুরো নাম)
পুরো ঠিকানা: ফ্লাট# , বাড়ি নং# , বাড়ি নাম# , রোড নং# , থানা# , জেলা# ।
মোবাইল নাম্বার:
আই.এম.ই.আই নং আপনার মোবাইল এর বাক্সে লেখা থাকে। মোবাইলের কভার না থাকলে মোবাইলের ডায়াল প্যাড থেকে ডায়াল করুন *#06# তারপর কোডগুলো কোথাও লিখে রাখতে পারেন।
ধন্যবাদ।
Excellent short article. Articles that have purposeful and also informative web content
are much more satisfying.