আনা, গন্ডা, কড়া, ক্রান্তি ও তিলখতিয়ানে জমির পরিমান আনা, গন্ডা, কড়া, ক্রান্তি ও তিল থেকে মোট তিল নির্ণয়

আর.এস ও এস.এ খতিয়ানে ব্যক্তির হিস্যা আনা, গন্ডা, কড়া, ক্রান্তি ও তিলে উল্লেখ করা থাকে যা শতাংশে কনভার্ট করা বেশ ঝামেলার। এই ঝামেলা এড়াতে এই পোস্ট থেকে এক্সেল ফাইল ডাউনলোড করে সমাধান পেতে পারেন। খুব সহজেই বুঝতে পারবেন এমন করে সব লেখা হয়েছে এবং সবকিছুর পর আপনি আপনার হিস্যা সহজেই শতাংশে নিরুপন করতে পারবেন।

আনা গন্ডা কড়া ক্রান্তি তিল এ থাকা হিসাবগুলো সহজে হিসেবের জন্য আনা গন্ডা কড়া আর ক্রান্তিকে তিলে রুপান্তর করা হয়। ৭৬৮০০ তিল সমান ১৬ (ষোল) আনা বা পূর্ণ বা ১ (এক) একর বা ১০০ (একশত) শতাংশ। সুতরাং আপনি একটু সময় নিয়ে কোনটি আনার চিহ্ন, কোনটি কড়ার চিহ্ন, কোনটি ক্রান্তির চিহ্ন বুঝে এক্সেলে এট্রি দিলে সহজেই তিলের হিসেব পেয়ে যাবেন। এবং এক্সেলে আপনার থাকা সম্পত্তির হিসাব শতাংশে এক্সেলে এন্ট্রি করলে পেয়ে যাবেন আপনার হিস্যা।

উপরের টেবিলটি দেখতে অসুবিধা হলে পোস্টের নিচের দিকে ওয়ার্ড ফাইলটি ডাউনলোড করে নিন। পোস্টে সংযুক্ত ছবি দেখে আনা, কড়া, ক্রান্তি চিহ্ন এর মান দেখে নিন।

আনা, গন্ডা, কড়া, ক্রান্তি তিল এর টেবিল হিসাব।

সবার উপরের (কালো) টেবিলটির ব্যাখ্যাঃ এটি অলাইনে প্রাপ্ত মাদারীপুর জেলার একটি সিএস পর্চা বা খতিয়ানের অংশ। যেটিতে আমার আলোচিত পাঁচটি বিষয় আনা, গন্ডা, কড়া, ক্রান্তি ও তিল থেকে মোট ৭৬,৮০০ (ছিয়াত্তর হাজার আটশত) তিল নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়েছে। খতিয়ানটিতে তিলের কোন অংশ ছিল না তাই তিলের অংশ ফাকা রয়েছে। ১ থেকে ২০ পর্যন্ত তিলের গননা করা হয়, ১, ২, ৩ এভাবে ২০ পর্যন্ত তিল লেখা হয়। ২০ তিলে এক ক্রান্তি। যদিও আমার স্যাম্পল খতিয়ানে তিল এর কোন অংশ ছিল না তাই তিলের কলামটি ফাকা। মাদারীপুরে চারটি ভূমি জরিপ হয়েছিল ক. সি.এস, খ. আর.এস, গ. এস.এ, ঘ. বি.আর.এস; বিভিন্ন স্থানে আগে SA পরে RS হয় তাই ভূমি জরিপের বিষয়ে সঠিক তথ্য জানতে অবশ্যই স্বশরীরে ভূমি অফিস ও সহকারী কমিশনার (ভূমি) অর্থাৎ AC-Land অফিসে যোগাযোগ করুন। আলোচিত খতিয়ানটিতে কিছু অংশে আনা এর পরিমাণ নাই, কিছু অংশে গন্ডা এর পরিমাণ নাই এবং কিছু অংশে আনা, গন্ডা, কড়া, ক্রান্তি সব কিছুর পরিমাণ আছে।

যেখানে যে পরিমান আছে সেখানে সে পরিমানে চিহ্ন এবং তার পাশে সংখ্যা লেখা আছে। গন্ডার ক্ষেত্রে যেহেতু সংখ্যা ১, ২, ৩.. ২০ পর্যন্ত লেখা হয় এবং ২০ গন্ডায় ১ আনা। এবং গন্ডা লেখায় কোন অজানা চিহ্ন ব্যহৃত হয় না তাই গন্ডার ক্ষেত্রে কোন চিহ্ন ব্যবহার করা হয় নাই।

(গ) নং সারিতে গন্ডার আগে L এর মত যে চিহ্ন আছে সেটি বলতে বোঝায় শূণ্য আনা, ১৫ গন্ডা, অন্যান্য সারিতে আরো L পাবেন। উপরে যে একটি শিট ছবি (ছেলে মেয়েকে জমির হিসাব শিখাও) আকারে শেয়ার করা হলো, ছবিটিতে কত তিলে কত ক্রান্তি, কয় ক্রান্তিতে এক কড়া, কত কড়ায় এক গন্ডা, কত গন্ডয় এক আনা দেখানো হয়েছে। নিচে একটি এক্সেল শিট সংযুক্ত করা হল সেখানে আপনি আপনার কাছে থাকা কোন সি.এস, আরএস, এস.এ, খতিয়ানের চিহ্ন বুঝে সংখ্যা লিখলে তিলের হিসাবের পাবেন, জমির পরিমাণ শতাংশে উল্লেখ করলে শতাংশের হিসাব পাবেন। তিলের সর্বমোট যোগফল ৭৬,৮০০ হলে আপনার হিসেব সঠিক। যোগফল বেশি বা কম হলে নিঃসংকচে যোগাযোগ করতে পারেন কমেন্টের মাধ্যমে। আপনার খতিয়ানের কোনটি কত আনা, গন্ডা, কড়া, ক্রান্তি ও তিল ও মোট তিল তা সমাধান নিজেই করতে পারবেন বিনা মূলে, আপনি ব্যাস্ত থাকলে পেমেন্টের মাধ্যমে খুব সহজেই হিসেব মিলিয়ে নিতে পারবেন। যোগাযোগ করুন নিচে সংযুক্ত এক্সেলে থাকা মোবাইল নাম্বারে।

উপরের এক্সেল ফাইলটিতে সহজেই একসেস করতে পারবেন।

নিচের ওয়ার্ড ফাইলটি দেখুন।

ধন্যবাদ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *