পল্লি বিদ্যুত খুঁটির জন্য আবেদন ফরম
পল্লী বিদ্যুৎ খুঁটির জন্য আবেদন পদ্ধতি অনলাইন বা অফ লাইনে কোন ফরম নাই, নিচে প্রকৃয়া দেয়া হল।
অনেকেই জানতে চান — পল্লী বিদ্যুৎ খুঁটির জন্য কিভাবে আবেদন করতে হয়? পল্লি বিদ্যুত খুঁটির জন্য আবেদন ফরম লিখে অনলাইনে খুজেন। আসলে এখনো খুটির জন্য আলাদা কোন ফরম বা আবেদন এখনো নাই তবে আপনি লিখিতভাবে আবেদন করতে পারবেন।

অনলাইনে বিদ্যুত সংযোগের জন্য আবেদন আবেদন করলে আলাদাভাবে খুটির জন্য আবেদন করতে হয় না। বিদ্যুত সংযোগের জন্য প্রয়োজনীয় খুটি বিদ্যুত অফিস থেকে সরবরাহ করা হয় সেক্ষেত্রে সংযোগ পেতে সময় নেয়। তবে ক্ষেত্রবিশেষ প্রয়োজন হলে নিচের আবেদন ফরমেট অনুসরণ করুন। যেকোন দ্বিধাযুক্ত তথ্য পেলে ডেপুটি জেনারেল ম্যানেজার বা অফিসে সরাসরি যোগাযোগের জন্য অনুরোধ করা হল।
চলুন সহজভাবে পুরো প্রক্রিয়াটা জেনে নেই 👇
✅ খুঁটির জন্য আবেদন কোথায় করবেন?
👉 উপজেলা জোনাল পল্লী বিদ্যুৎ অফিসে লিখিত দরখাস্ত জমা দিতে হবে।
👉 এখনো অনলাইনে আবেদন প্রক্রিয়া চালু হয়নি, তাই সরাসরি অফিসে আবেদন করতে হবে।
👉 দরখাস্তে আবেদনকারীর নাম, ঠিকানা, মোবাইল নম্বরসহ প্রয়োজনীয় তথ্য স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
📄 দরখাস্ত লেখার নমুনা
তারিখ: দিন/মাস/বছর
বরাবর,
ডেপুটি জেনারেল ম্যানেজার
পল্লী বিদ্যুৎ সমিতি
(আপনার উপজেলা ও জেলার নাম)
বিষয়: নতুন বিদ্যুৎ সংযোগের জন্য ১টি খুঁটির আবেদন।
মাননীয় মহোদয়,
বিনীত নিবেদন এই যে, আমি [উপজেলা নাম] উপজেলার [ইউনিয়ন নাম], [ওয়ার্ড নম্বর], [গ্রামের নাম], [মৌজার নাম]-এর বাসিন্দা। আমার বাড়িতে বিদ্যুৎ সংযোগ না থাকায় ছেলে-মেয়ের লেখাপড়ায় ক্ষতি হচ্ছে। ঘর এবং আশেপাশে অন্ধকার থাকায় বাড়ির নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। আমার বাড়ি সংলগ্ন কিছু দূরে বৈদ্যুতিক খুঁটি রয়েছে, তবে আমার বাসায় সংযোগ আনতে হলে আরও একটি খুঁটি প্রয়োজন।
অতএব, মহোদয়ের নিকট আমার বিনীত প্রার্থনা — বিষয়টি সদয় বিবেচনা করে আমার বসতবাড়িতে একটি বৈদ্যুতিক খুঁটি প্রদানের ব্যবস্থা করবেন।
দরখাস্তকারীর স্বাক্ষর:
নাম:
পিতা:
মাতা:
গ্রাম: আপনার গ্রামের নাম লিখবেন
ইউনিয়ন
পোস্ট অফিস:
মোবাইল: (দুটি মোবাইল নং দিবেন)
⏳ খুঁটি পেতে কতদিন লাগে?
👉 সাধারণত আবেদন করার ২০–৩০ দিনের মধ্যে খুঁটি স্থাপন করা হয় সঠিক তদন্ত সাপেক্ষে।
👉 তবে নির্দিষ্ট সময়ে না হলে উপজেলা বিদ্যুৎ অফিসে যোগাযোগ করতে পারবেন।
📌 সারসংক্ষেপ:
খুঁটির জন্য আবেদন করতে হলে লিখিত দরখাস্ত জমা দিতে হবে।
আবেদন স্পষ্ট ও সঠিকভাবে লিখতে হবে।
সাধারণত ২০–৩০ দিনের মধ্যে খুঁটি স্থাপন করা হয়।
