অনলাইনে জন্মসনদ পেতে জন্মনিবন্ধন আবেদনের সময় কিছু ডকুমেন্ট থাকলেই কেবল মাত্র আপনি ফরম পূরণ করতে পারবেন। ফরম পূরনের সময় bdris.gov.bd ওয়েবসাইটে জন্মতারিখ এন্ট্রি করা হলে যেসব ডকুমেন্ট প্রয়োজন হবে তা উল্লেখ করা হয়। জন্মতারিখ কিছু ভিন্ন ভিন্ন রেঞ্জ এর ভিতর ডকুমেন্টের ভিন্নতা দেখা দেয়। যেসব ডকুমেন্ট প্রয়োজন হবে তা আগে থেকে জানার জন্য আমার ক্ষুদ্র প্রয়াশ।
জন্মের ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন আবেদন পূরনে যেসব ডকুমেন্ট প্রয়োজন হবে তা নিম্নরুপ:

১. চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র (রিলিজ পেপার) বা চিকিৎসা প্রতিষ্ঠান থেকে জন্ম সংক্রান্ত সনদের সত্যায়িত কপি বা পূরণকৃ্ত আবেদনপত্রে বার্থ এটেন্ডের এর প্রত্যায়ন বা ইপিআই কার্ডের সত্যায়িত অনুলিপি। ডকুমেন্টর সত্যায়নের প্রয়োজনীয়তা আছে কি/না তা আবেদন সাবমিটের সময় জেনে নিবেন। অরিজিনাল কপি নিয়ে গেলে সত্যায়ন করতে সুবিধা হয়।
২. পিতা / মাতা/ পিতামহ(দাদা) / পিতামহীর(দাদী) দ্বারা স্বনামে স্থায়ী ঠিকানা হিসেবে ঘোষিত আবাস স্থলের বিপরীতে হালনাগাদ কর পরিশোধের প্রমানপত্র (হোল্ডিং ট্যাক্স) বা বিদ্যুত বিলের কপি বা পিতা / মাতা/ পিতামহ / পিতামহীর জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট ঘোষিত স্থায়ী ঠিকানা বা জমি অথবা বাড়ি ক্রয়ের দলিল , খাজনা ও কর পরিশোধ রশিদ। (নদীভাঙ্গন অন্য কোন কারনে স্থায়ী ঠিকানা বিলুপ্ত হলে)
বি.দ্র. আলোচিত ১ ও ২ এর দুটি ডকুমেন্ট প্রয়োজন হবে। ১ এর যেকোন একটি প্রয়োজন হবে জন্মতারিখ প্রমানের জন্য। ২ এর যেকোন একটি প্রয়োজন হবে ঠিকানা প্রমানের জন্য।
আবেদন ও সনদ প্রাপ্তিতে সরকার প্রদত্ত ফি: নাই( ৪৫ দিনের ভিতর আবেদন ও সনদ প্রাপ্তি সেবা বিনামূলে করা হয়)
জন্মের ৫ বছরের মধ্যে জন্মনিবন্ধন আবেদন পূরনে যেসব ডকুমেন্ট প্রয়োজন হবে তা নিম্নরুপ:
১. আবেদন ফরম ইপিআই কার্ড এর কপি বা ইপিআই কর্মির প্রত্যয়ন
২. পিতা / মাতা/ পিতামহ(দাদা) / পিতামহীর(দাদী) দ্বারা স্বনামে স্থায়ী ঠিকানা হিসেবে ঘোষিত আবাস স্থলের বিপরীতে হালনাগাদ কর পরিশোধের প্রমানপত্র (হোল্ডিং ট্যাক্স) বা বিদ্যুত বিলের কপি বা পিতা / মাতা/ পিতামহ / পিতামহীর জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট ঘোষিত স্থায়ী ঠিকানা বা জমি অথবা বাড়ি ক্রয়ের দলিল , খাজনা ও কর পরিশোধ রশিদ। (নদীভাঙ্গন অন্য কোন কারনে স্থায়ী ঠিকানা বিলুপ্ত হলে)
বি.দ্র. আলোচিত ১ ও ২ এর দুটি ডকুমেন্ট প্রয়োজন হবে। ১ এর যেকোন একটি প্রয়োজন হবে জন্মতারিখ প্রমানের জন্য। ২ এর যেকোন একটি প্রয়োজন হবে ঠিকানা প্রমানের জন্য।
আবেদন ও সনদ প্রাপ্তিতে সরকার প্রদত্ত ফি: ৩৫ টাকা মাত্র।
জন্মের ৫ বছর পর জন্মনিবন্ধন আবেদন পূরনে যেসব ডকুমেন্ট প্রয়োজন হবে তা নিম্নরুপ:
১. বয়স প্রমানে জন্য চিকিৎসকের প্রত্যয়ন বা, প্রাথমিক শিক্ষা সমাপনী (PSC) বা জুনিয়র স্কুল সার্টিফিকেট (JSC)/ সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (SSC) এর সার্টিফিকেট সার্টিফিকেট।
২. পিতা / মাতা/ পিতামহ (দাদা) / পিতামহীর (দাদী) দ্বারা স্বনামে স্থায়ী ঠিকানা হিসেবে ঘোষিত আবাস স্থলের বিপরীতে হালনাগাদ কর পরিশোধের প্রমানপত্র (হোল্ডিং ট্যাক্স) বা বিদ্যুত বিলের কপি বা পিতা / মাতা/ পিতামহ (দাদা) / পিতামহীর (দাদী) এর জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট ঘোষিত স্থায়ী ঠিকানা বা জমি অথবা বাড়ি ক্রয়ের দলিল , খাজনা ও কর পরিশোধ রশিদ।
বি.দ্র. আলোচিত ২ এর যেকোন একটি প্রয়োজন হবে ঠিকানা প্রমানের জন্য।
আবেদন ও সনদ প্রাপ্তিতে সরকার প্রদত্ত ফি: ৫০ টাকা মাত্র।
অন্যান্য ফি সমূহ:
তথ্য সংশোধন আবেদন ১০০/-
জন্মতারিখ ব্যতিত অন্যান্য সংশোধন ৫০/-
বাংলা ও ইংরেজি উভয় ভাষায় কপি ৫০/-