Site icon পরিবর্তন

ইংরেজি টাইপ শিখবেন যেভাবে

না দেখে চোখ বন্ধ করে টাইপ করা অনেকের কাছে স্বপ্ন। এই স্বপ্ন পূরণের লক্ষ্যে লিখতে বসেছি ইংরেজি টাইপ শিখবেন যেভাবে শিরোনামে ব্লগটি। বিজয় বা অভ্র দিয়ে বাংলা টাইপ শিখতে প্রথমেই আপনাকে শিখতে হবে ইংরেজি টাইপ। ইংরেজি টাইপ শেখা কোন অসাধারণ দক্ষতা না, এটি একটি সাধারণ দক্ষতা যা আপনাকে চাকুরীর জন্য জানতেই হবে। চাকুরী ছাড়াও নিজের কোন কাজ কম্পিউটারে করতে হলে ইংরেজি টাইপ জানাটা মোটেই বিলাসিতা নয়। ইংরেজিতে টাইপ শেখার ইচ্ছা এবং তিনদিন অনুশীলনই আপনাকে ইংরেজি টাইপের দক্ষতা এনে দিবে।

ইংরেজি টাইপ শেখার প্রথম ভীতি হল কী-বোর্ডের অক্ষরগুলো এলোমেলো আকারে সাজানো, এবং কোন অক্ষর কোথায় আছে তা মুখস্ত করার ভীতি। আসলে কী-বোর্ডে অক্ষরগুলো কেন এমন এলোমেলো করে সাজানো হয়েছে তা জানা থাকলে প্রথম ভীতিটি দূর হয়।

এলোমেলোভাবে সাজানোর ইতিহাস (সংক্ষিপ্ত): ম্যাকানিক্যাল টাইপ রাইটারে অক্ষরগুলো A, B, C, D এভাবেই সাজানো ছিল। কিন্তু টাইপ করার সময় দেখা গেল যে টাইপ-বার রিবনে হিট করে ফিরে আসার আগেই আরেকটি অক্ষরের টাইপ-বার এর সাথে লেগে যাচ্ছে। যার দরুন টাইপ রাইটারেরা টাইপ করতে পারছিলেন না। এই সমস্যা দূর করার জন্য ইংরেজি শব্দের ভিত্তিতে অক্ষরগুলো বিভিন্ন স্থানে প্রতিস্থাপন করা হয়। টাইপ রাইটারেরা এই এলোমেলো অক্ষরগুলো আয়ত্বে এনে টাইপ করার সময় একটি টাইপ-বার এর সাথে আরেকটি টাইপ-বার লেগে যাওয়া সমস্যাটির সম্মুক্ষিন হন নাই, এবং এভাবে চলতে থাকায় অন্যান্য কোম্পানী টাইপ রাইটার মেশিন প্রস্তুতের সময় একই লে-আউটে টাইপ মেশিন তৈরী করেছিল, যার ফলশ্রুতিতে আজকের কী-বোর্ডের অক্ষরগুলো এমন।

ইতিহাস তো জানা হল এখন ইংরেজি টাইপ শিখবেন যেভাবে।

১. ইংরেজি অক্ষরগুলো তিনটি সারিতে সাজানো রয়েছে। আমরা মাঝের সারি দিয়ে শেখা শুরু করব। কী-বোর্ডে অক্ষরগুলোর মাঝে দুটি হোম-কী রয়েছে, একটি হল f অন্যটি হল j, ডান পাশে থাকা নিউমেরিক্যল-কী এর হোম-কী হল 5।

২. আমরা হোম-কী পেলাম f, j, 5 এই কী গুলো প্রথম দিকে চোখে দেখে খুজে বের করার প্রয়োজন হলেও পরবর্তিতে দেখে খুজতে হবে না। কারণ প্রতিটি হোম-কী এ উচু-নিচু কিছু থাকে যার মাধ্যমে চোখ বন্ধ করে ও অন্ধকারেও কী গুলো আলাদা করে খুজে পাওয়া যায়।

৩. আমরা ইতিমধ্যে ইংরেজি ২৬টি অক্ষর থেকে দুটি অক্ষর শিখেছি। f এবং j হোম-কী তাই মাঝের সারির সকল অক্ষরকে বলে হোম-রো। হোম-কী এর f টাইপ করার জন্য বাম হাতের ইনডেক্স ফিঙ্গার প্রয়োজন হয়, ইনডেক্স ফিঙ্গারের পাশে মিডল, রিং এবং স্মল ফিঙ্গার যথাক্রমে d, s, a কী এর উপর থাকবে এবং টাইপ করার জন্য ব্যবহৃত হবে। ডান হাতের ইনডেক্স ফিঙ্গার দিয়ে j টাইপ করতে হবে এবং মিডল, রিং এবং স্মল ফিঙ্গার দিয়ে যথাক্রমে k l ; টাইপ করতে হবে। টাইপ করার জন্য কী এর উপর রাখতে হবে এবং টাইপ করতে হবে। হোম-রো এর বাকি দুইটি অক্ষর g টাইপ করতে ব্যবহার হবে বাম হাতের ইনডেক্স ফিঙ্গার, ডান হাতের ইনডেক্স ফিঙ্গার ব্যবহার হবে h লিখতে। এভাবে হোম রো এর asdf gh jkl; এই নয়টি অক্ষর এবং একটি সেমিকোলন শিখতে ১০ মিনিটের বেশি সময় আমার শিক্ষার্থীর প্রয়োজন হয় না।

৪. হোম-কী এবং হোম-রো হল টাইপের মূল ভিত্তি। মানুষ যেমন এমন স্থানে বাড়ি করতে চায় যেখান থেকে তার কর্মস্থল, বাজার, বিনোদন ও অন্যান্য সকল সুবিধা নিতে দ্রুত যাওয়া আসা করা যায় তেমনি কী-বোর্ডের হোম-কী জানার পর অন্যান্য অক্ষর ও চিহ্ন কোথায় আছে তা খুব সহজেই শিখতে পারবেন। এখন চলুন শিখি qwer ty uiop অক্ষরগুলো কোথায় আছে এবং যেভাবে লিখব ও শিখব।

৫. বাম ও ডান হাতের ইনডেক্স ফিঙ্গার সবসময়ের জন্য f ও j তে থাকবে। ইনডেক্স ফিঙ্গার হোম-কী এর উপরে থাকার পর ৩ নং এ স্মল, রিং এবং মিডল ফিঙ্গার যে যে অক্ষরের উপর রাখতে বলা হয়েছিল সেই সব অক্ষরের উপর রাখতে হবে।

q টাইপ করার জন্য a এর উপরে থাকা বাম হাতের স্মল ফিঙ্গার q প্রেস করে আবার a এর উপর ফিরে আসবে,
w টাইপ করার জন্য s এর উপরে থাকা বাম হাতের রিং ফিঙ্গার w প্রেস করে আবার s এর উপর ফিরে আসবে,
e টাইপ করার জন্য d এর উপরে থাকা বাম হাতের মিডল ফিঙ্গার e প্রেস করে আবার d এর উপর ফিরে আসবে,
r টাইপ করার জন্য f এর উপরে থাকা বাম হাতের ইনডেক্স ফিঙ্গার r প্রেস করে আবার f এর উপর ফিরে আসবে,
t টাইপ করার জন্য f এর উপরে থাকা বাম হাতের ইনডেক্স ফিঙ্গার t প্রেস করে আবার f এর উপর ফিরে আসবে।

y টাইপ করার জন্য j এর উপরে থাকা ডান হাতের ইনডেক্স ফিঙ্গার y প্রেস করে আবার j এর উপর ফিরে আসবে,
u টাইপ করার জন্য j এর উপরে থাকা ডান হাতের ইনডেক্স ফিঙ্গার u প্রেস করে আবার j এর উপর ফিরে আসবে,
i টাইপ করার জন্য k এর উপরে থাকা ডান হাতের মিডল ফিঙ্গার i প্রেস করে আবার k এর উপর ফিরে আসবে,
o টাইপ করার জন্য l এর উপরে থাকা ডান হাতের রিং ফিঙ্গার o প্রেস করে আবার l এর উপর ফিরে আসবে,
p টাইপ করার জন্য ; এর উপরে থাকা ডান হাতের স্মল ফিঙ্গার p প্রেস করে আবার ; এর উপর ফিরে আসবে।

৬. এখন আমরা শিখব zxcv bnm,. যেভাবে টাইপ করতে হয় তার বিস্তারিত
বাম ও ডান হাতের ইনডেক্স ফিঙ্গার সবসময়ের জন্য f ও j তে থাকবে। ইনডেক্স ফিঙ্গার হোম-কী এর উপরে থাকার পর ৩ নং এ স্মল, রিং এবং মিডল ফিঙ্গার যে যে অক্ষরের উপর রাখতে বলা হয়েছিল সেই সব অক্ষরের উপর রাখতে হবে। অর্থাৎ হাতের আটটি ফিঙ্গার সব সময়ের জন্য হোম-রো এর উপরে থাকেবে এবং কোন কী এর উপর হিট বা প্রেস করা প্রয়োজন হলে হিট বা প্রেস করে হোম-রো-তে ফিরে আসবে।

z টাইপ করার জন্য a এর উপরে থাকা বাম হাতের স্মল ফিঙ্গার z প্রেস করে আবার a এর উপর ফিরে আসবে,
x টাইপ করার জন্য s এর উপরে থাকা বাম হাতের রিং ফিঙ্গার x প্রেস করে আবার s এর উপর ফিরে আসবে,
c টাইপ করার জন্য d এর উপরে থাকা বাম হাতের মিডল ফিঙ্গার c প্রেস করে আবার d এর উপর ফিরে আসবে,
v টাইপ করার জন্য f এর উপরে থাকা বাম হাতের ইনডেক্স ফিঙ্গার v প্রেস করে আবার f এর উপর ফিরে আসবে,

b টাইপ করার জন্য j এর উপরে থাকা ডান হাতের ইনডেক্স ফিঙ্গার b প্রেস করে আবার j এর উপর ফিরে আসবে,
n টাইপ করার জন্য j এর উপরে থাকা ডান হাতের ইনডেক্স ফিঙ্গার n প্রেস করে আবার j এর উপর ফিরে আসবে,
m টাইপ করার জন্য k এর উপরে থাকা ডান হাতের মিডল ফিঙ্গার m প্রেস করে আবার k এর উপর ফিরে আসবে,
, (কমা) টাইপ করার জন্য l (এল) এর উপরে থাকা ডান হাতের রিং ফিঙ্গার , প্রেস করে আবার l (এল) এর উপর ফিরে আসবে,
. (ডট) টাইপ করার জন্য ; (সেমিকোলন) এর উপরে থাকা ডান হাতের স্মল ফিঙ্গার . (ডট) প্রেস করে আবার ; (সেমিকোলন) এর উপর ফিরে আসবে।

স্পেস প্রেস করতে ডান হাতের থাম্ব ফিঙ্গার ব্যবহার করবেন।

লোয়ার কেইস লেটার লিখতে (asdf) Shift চেপে ধরে রাখতে হয় না অথবা Caps Lock প্রেস করতে হয় না।

আপার কেইস বা বড় হাতের অক্ষর লিখতে (ASDF) Shift চেপে ধরে রাখতে হয় অথবা Caps Lock প্রেস করতে হয়।

কী-বোর্ডের অক্ষর গুলো মোটামুটি আয়ত্বে আসলে A quick brown fox jumps over the lazy dog সেন্টেন্সটি ধিরে ধিরে বারবার টাইপ করতে হবে এবং তার পর কোন ইংরেজি প্যারাগ্রাফ আস্তে আস্তে লেখার প্রাকটিস করবেন।

এই তো শিখলেন ইংরেজি টাইপ এখন বিজয় দিয়ে বাংলা টাইপ শিখতে দেখুন এই লিংকে।

ব্লগটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে।

ধন্যবাদ।

নিচের টেবিলের মাধ্যমে সকল বক্তব্য উপস্থাপিত হল:

Exit mobile version