বেসিক কম্পিউটার বেসিক কম্পিউটার কোর্স থেকে কি কি শেখানো হয়?
বেসিক কম্পিউটারে কি কি শেখানো হয় আর কেন সবাইকে বেসিক কম্পিউটার কোর্স করতে হয় এটাই আজকের বিষয়।
Basic Computer Course বা Computer Basic Course (বেসিক কম্পিউটার কোর্স) এ কি কি শেখানো হয় তার তালিকা নিচে সেট আকারে দেয়া হল। যেমন মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদি। আর কেন সবাইকে বেসিক কম্পিউটার কোর্স করতে হয় তার ব্যাখ্যা করছি। বাসায় যদি নিজের একটা কম্পিউটার* থাকে তখন অনেকেই অনেক কিছু শিখে নেয় এবং অনেক সময় তার নিজের জন্য বেসিক কম্পিউটার এর জন্য আলাদা কোর্স করার প্রয়োজন হয় না, কারণ বেসিক কম্পিউটার কোর্সটির অর্থই হল কম্পিউটারের প্রাথমিক জ্ঞান। বেসিক কম্পিউটার এমন একটি কোর্স যেটি কম্পিউটার সম্পর্কৃত যে কোন কোর্স এর প্রাথমিক কোর্স। সরকারি/বেসরকারি বিভিন্ন এ্যডভান্স কোর্স এর সার্কুলারে বেসিক কম্পিউটার কোর্স জানা থাকলেই কেবল আবেদন করার সুযোগ থাকে। এদিকে বিভিন্ন ভালো মানের বেসরকারি প্রতিষ্ঠান গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, কোডিং ইত্যাদি কোর্স শুরুর পূর্বে আবশ্যিকভাবে বেসিক কোর্স করিয়ে নেয় যাতে মূল কোর্সে বারবার প্রাথমিক আলোচনা না করতে হয়। সুতরাং সহজভাবে বলা যায় যে কম্পিউটারের যে কোন এ্যাডভান্স লেবেলের কোর্স বা কাজের জন্য বেসিক কম্পিউটার কোর্স জানা একান্ত আবশ্যক। তাই নিজে নিজে কম্পিউটারের অনেক কিছু জানার পরেও একটি কম্পিউটার বেসিক কোর্স সম্পন্ন করা খুবই প্রয়োজন।
*ল্যাপটপ ও ডেস্কটপ দুটাই ‘কম্পিউটার’। একটা ‘ল্যাপটপ কম্পিউটার’ আরেকটা ‘ডেস্কটপ কম্পিউটার’। অনেকে ডেস্কটপ কম্পিউটারকে বলে ‘কম্পিউটার’ আর ল্যাপটপকে বলে ‘ল্যাপটপ’
বেসিক কম্পিউটারে কি কি শেখানো হয় তার তালিকা নিচে সেট আকারে দেয়া হল:
কম্পিউটার কিভাবে অন, অফ, স্লিপ, হাইবারনেট করে।
ফোল্ডার কি, কিভাবে তৈরী করে, নিজ নামে ফোল্ডার তৈরী।
ওয়ার্ড
ফাইল কি, ওয়ার্ড ফাইল কি, ফাইল তৈরী ও নিজস্ব ফোল্ডারে তা সেভ করা?
ইংরেজি টাইপ, টাইপিং স্পিড বৃদ্ধি (minimum 20wpm), বিভিন্ন রকমের সিভি লেখা
বিভিন্ন রকম ফরম বানানো সহ সরকারী চাকুরীর ফরম বানানো
বিজয় দিয়ে বাংলা টাইপ (minimum 15wpm) এবং অভ্র দিয়ে বাংলা টাইপ, ডকুমেন্ট সেভ, প্রিন্ট এবং নিজস্ব ফোল্ডারে তা সেভ করা।
পেজে হেডার, ফুটার, নাম্বারিং করা
এক্সেল
এক্সেল ফাইল, ওয়ার্কশীট, সেল, সেল এড্রেস, কলাম, রো চেনা।
যোগ, বিয়োগ, গুন, ভাগ, গড়, শতকরা নির্ণয় করা
সাম, সামইফ, ইফ, কাউন্ট, কাউন্ট ইফ এর ব্যবহার
বিভিন্ন ফরম বানানো,
সেলারি শিট, ওয়েজ শিট, বিদ্যুৎ বিল বানানো।
শিট নির্দিষ্ট পেজের চেয়ে বড় হলেও ফিক্সড করে প্রিন্ট করা।
ফাংশনের কাজ শেখা চালু রাখা।
পাওয়ার পয়েন্ট
স্লাইড সম্পর্কে পুরো ধারণা, স্লাইডের আকার নিয়ে পুরো ধারণা।
কোন অবজেক্টকের এনিম্যাট করা।
অবজেক্টকে এনিম্যাট দিয়ে আনা এবং রিমোভ করা।
স্লাইড এনিম্যাট করে আনা এবং রিমোভ করা।
ইন্টারনেট
মেইল এড্রেস তৈরী করা, লগইন, মেইল সেন্ড
ফাইল এটাচ করে মেইল সেন্ড, ইনবক্স চেক, সেন্ড বক্স চেক, ড্রাফট, রিপ্লাই।
ফাইল ডাউনলোড, চেক, মোভ।
গুগল সহ বিভিন্ন সার্চ ইঞ্জিনে ইনফরমেশ সার্চ ও যাচাই করা।
ট্রাবলশুট
কম্পিউটার অন কিন্তু মনিটরে কিছু না দেখালে ঠিক করা।
সিস্টেম ইউনিটে বিভিন্ন শব্দ বন্ধ করা।
কোন সফটওয়্যার কাজ না করলে তা আন-ইন্সটল করে নতুন করে ইন্সটল করা।
উইন্ডোজ সেট-আপ, এবং সফটওয়্যারের বিভন্ন সেটিং দেখা।
কোথায় শিখবেন?
যুব উন্নয়ন অধিদপ্তর সহ বিভিন্ন পূর্ণ সরকারি প্রতিষ্ঠান থেকে শিখতে পারেন কারণ এখানে কোয়ালিফাইড & ভেরিফাইড টিচার থাকে, সরকারি এসব প্রতিষ্ঠানে বেসকারি প্রতিষ্ঠান থেকে অনেক কম এবং ক্ষেত্রবিশেষ নামমাত্র খরচে প্রশিক্ষণ দিতে থাকে। তবে বেসরকরি যে কোন প্রতিষ্ঠানে ভর্তি হবার আগে উপরের উল্লেখিত বিষয়গুলো শিখাবে কিনা তা নিশ্চিত হয়ে নিবেন।
দায়ীত্ব
আমার জানামতে প্রায় সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ঠিক মত শেখায় তবে আপনাকে শেখার জন্য সিরিয়াস হতে হবে, প্রতিষ্ঠান থেকে নোট নেবার মন-মানসিকতা বাদ দিয়ে নিজে হাতে লিখে নোট করার অভ্যাস করতে হবে।
মোহাম্মদপুর বা এর আশেপাশে বাসায় Basic Computer Course এর হোম সার্ভিস পেতে কমেন্টের মাধ্যমে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।
