প্রবাসী বাংলাদেশীরা পাসপোর্ট চেকের জন্য http://www.passport.gov.bd/onlinestatus.aspx এ ওয়েব সাইট ব্যবহার করে থাকেন। তাদের পাসপোর্টের সর্বশেষ অবস্থা যদি নিচের মত লেখা থাকে
“Pending for Assistant/deputy director approval”
“সহকারী/ উপ-পরিচালকের অনুমোদনের অপেক্ষায়”
তবে তা সমাধানের জন্য আগারগাঁও পাসপোর্ট অফিসে আসতে হবে। প্রবাসী বিশেষ করে যারা ইতালিতে পৌছানোর আগে লিবিয়ায় পাসপোর্ট ফেলে যান এবং ইতালি পৌছানোর পর পূনরায় পাসপোর্ট পাবার জন্য আবেদন করেন তাদের ক্ষেত্রে দুটি সমস্যা হয়।
১। আগের পাসপোর্ট একটিভ থাকা। ২। অনেকেই জন্ম তারিখ পরিবর্তন করেন।
তাদের ক্ষেত্রে নিকট আত্ত্বিয় বাবা/ মা/ ভাই/ বোনকে ঢাকার পাসপোর্ট অফিসে আসতে হবে। সঙ্গে নিতে হবে পাসপোর্ট রিসিভ কপি এর প্রিন্ট কপি। আগারগাও পাসপোর্ট অফিসের কোন বিল্ডিং এর কত তলার কোন রুমে আসতে হবে তা দেখুন নিচে।
সতর্কতা: প্রথমেই টাকার কথা বলবেন না। কোন কারনে কেউ কিছু বলতে না চাইলে ধৈর্য সহকারে কাজ আদায় করে নিন।
পাসপোর্ট অফিসের ডান পাশে বা উত্তর পাশের বিল্ডিং এর ৪র্থ তলায় (লিফটের ৩) আসতে হবে। এখানে “পাসপোর্ট বিভাগ” নামে একটি বিভাগ আছে। এর ৪০০৯ নাম্বার রুমের কোন অফিস সহকারিকে পাসপোর্ট এর রিসিভ কপি দেখিয়ে জানতে চাইবেন এর অবস্থা এবং সমস্যা সমাধানের উপায়। তারা আপনাকে সময় নিয়ে এর সমস্যা এবং সমাধানের উপায় বলে দিবে।
আপনি যদি সরাসরি ad (এসিস্ট্যান্ড ডাইরেক্টর) এর রুমে প্রবেশের ক্ষমতা রাখেন তাহলে অনুমতি নিয়ে চলে যাবেন। তারাই আপনার সমস্যার সমাধান করে দিবে। বিনিময়ে তাদের খুশি করে আসবেন।
