Site icon পরিবর্তন

সাধু

  অনেক চেষ্টা করলাম সাধু হবার জন্য। অনেক দোয়া দূরদও পাঠ করলাম। বিভিন্ন মনিষির জীবন কাহিনীও পড়া বাদ গেলনা। কিন্তু শেষমেষ যা তাই রয়ে গেলাম। সাধু আর হতে পারলামনা। কারন সবাই বলছে ছেলেটা ভং ধরছে। মানে আমি ব্যার্থ।
  তাই ভাবছি এবার সাধু সাজবো। সাধুরা যেভাবে মানুষের সাথে ব্যাবহার করেছে আমি সেই একইভাবে মানুষের সাথে ব্যাবহার করব। প্রয়জনে পোশাক পরিবর্তন করে ফেলব। মোটা গ্লাসের চসমা পড়ব। চলিত ভাষায় কথা বলব। দেখিয়ে দেখিয়ে কুশল আদায় করব। যদি এতেও কাজ না হয় তবে নিজের নামে পোষ্টার ছাপাব, লেখব আমার চরিত্র ফুলের মত পবিত্র।
(লেখা বড় করতে পারিনা দোয়া করবেন যেন লেখাটা বাড়িয়ে লিখতে পারি।)

Exit mobile version