মোটর সাইকেল, মোটরসাইকেল বা হোন্ডা (যদিও হোন্ডা একটি কোম্পানি কিন্তু মোটরসাইকেলের ব্রান্ড নেম হোন্ডা)
বাইসাইকেলে মোটর বসিয়ে মোটর-সাইকেল গ্রুপে এ্যাড হতে চেয়েছিলাম। কিন্তু বেরসিক এ্যাডমিন জানায় অরিজিনাল মোটর-সাইকেল না থাকলে মেম্বার হওয়া যাবে না। কি আর করা BDCyclists এ রয়ে গেলাম, আরোও কিছু সাইকেল গ্রুপে এ্যাড হলাম। মোটর-সাইকেলের প্রতি আমার আগ্রহ যে ছিলো না তা নয়। ছোট বেলায় মোটর-সাইকেলে ওঠার অনেক ইচ্ছা ছিল এবং একদিন তা পূরণও হল। মোটর-সাইকেলের সামনে বসে কোন এক চরাঞ্চলে গিয়েছিলাম বিয়ের অনুষ্ঠানে। বাতাস আর ধূলায় আমার মোটর-সাইকেলে ওঠার শখ সেদিনই শেষ হয়ে গিয়েছিল। এরপর যতবারই মোটরসাইকেলের পিছনে উঠেছি ততবারই চালকের অদক্ষতার কারণে যাত্রা শুরু থেকে শেষ পর্যন্ত আতঙ্কে থেকেছি। ঢাকায় এসে পাঠাও চালু হবার পর অনেকবার পাঠাও রাইডারদের সাথে রাইড শেয়ার করা হয়েছিল। তবে এই পর্যন্ত মাত্র একজনকেই পেয়েছিলাম যিনি গিয়ার শিফট করে এক্সেলেটরে টান দিলেও হুটহাট করে টান দেননি। কোন প্রকার আতঙ্ক সেদিন কাজ করেনি। তিনি সিগনাল, উচুনিচু পথ খুব দক্ষতার সাথে মোকাবেলা করে আমাকে গন্তব্যে পৌছে দিয়েছিলেন। আমি আমার অভিজ্ঞতা বলতেই তিনি খুব খুশি হলেন এবং আমাকে রেটিং দেয়ার অনুরোধ করে বিদায় নিলেন। এমন রাইড আমি আর পাইনি।
মোটর-সাইকেল এখন পর্যন্ত দূর্ঘটনার শীর্ষে একমাত্র যান। যার কারনে আমি মোটর-সাইকেল তেমন একটা পছন্দ করি না। সাইকেলে যে দূর্ঘটনা হয় না তা নয়, এইতো সর্বশেষ যেবার এক্সিডেন্ট হল, ব্রিজ থেকে নামছিলাম ক্রমে স্পিড বৃদ্ধি পাচ্ছিল। এমতাবস্থায় একটি বাস আমাকে অভারটেক করে, বুঝতে পারি সে বামে চাপাচ্ছে, আমার স্পিড সর্বোচ্চ তাই স্পিড কমাচ্ছিলাম। সামনের ব্রেক শক্ত করে ধরলে উল্টে যাব, তাই পিছনেরটা চেপে স্পিড কমাচ্ছি, কিন্তু বাসটি এত দ্রুত বামে চেপে গেল যে সাইকেলের হাতলে লেগে গেল এবং ব্রিজের ফুটপাতে সাইকেল চাপা পড়ে উল্টে গেল। আমি কয়েক মুহূর্তের পর নিজেকে সাইকেলের আগে আবিষ্কার করলাম। ততক্ষনে বাস চলে গিয়েছে, ড্রাইভার হয়তো জানেই না যে এমন একট কাজ হয়েছে। আমার পিছনে কিছু যানবাহন ছিল তারা আমার সাইকেল উঠিয়ে চাপালো আমি উঠে সাইকেল নিলাম। সাথে পানি ছিল হালকা খেয়ে কিছুটা হেটে বাসায় চলে আসি। পরে বুঝতে পারি বাম হাতের মধ্যমা এবং অনামিকায় চোট লেগেছে। আরোও কিছু জায়গায় ব্যাথা পেয়েছিলাম। তো যাই হোক এক্সিডেন্ট তো হবেই তবে সাবধানে থাকতে হবে।
মোটরসাইকেল ও সাইকেল, উভয়ই জনপ্রিয় যাতায়াতের মাধ্যম। তাদের গঠন, সুবিধা এবং ব্যবহারিকতায় পার্থক্য রয়েছে, যা বিভিন্ন পরিস্থিতিতে এগুলোকে বিশেষভাবে কার্যকর করে তোলে।
মোটরসাইকেল এক ধরনের ইঞ্জিনচালিত যান যা দ্রুতগতির জন্য পরিচিত। এটি প্রধানত দূরপাল্লার যাত্রা বা দ্রুত যাতায়াতের জন্য ব্যবহার করা হয়। এর ইঞ্জিন এবং উচ্চ গতির কারণে এটি সময় বাঁচাতে সক্ষম। তবে, ইঞ্জিনের কারণে এটি জ্বালানি নির্ভর এবং পরিবেশ দূষণের একটি কারণ হতে পারে। তাছাড়া, রক্ষণাবেক্ষণ এবং চলাচলের খরচ সাইকেলের তুলনায় বেশি।
অন্যদিকে, সাইকেল একটি পরিবেশবান্ধব ও স্বাস্থ্যের জন্য উপকারী যান। এটি প্যাডেল চালিত, ফলে চালকের ব্যক্তিগত শারীরিক পরিশ্রমে পরিচালিত হয়। সাইকেল চলাচলের জন্য কোনো জ্বালানি প্রয়োজন হয় না, যা এটিকে পরিবেশবান্ধব করে তোলে। এটি স্বল্প দূরত্বে চলাচলের জন্য কার্যকর এবং স্বাস্থ্য সচেতন ব্যক্তিদের জন্য একটি আদর্শ বাহন। তবে, দূরপাল্লার যাত্রার জন্য এটি উপযুক্ত নয়।
যদিও তাদের ব্যবহারের ধরন ভিন্ন, তবে উভয় যানবাহনের গুরুত্ব আলাদা। শহরের ট্রাফিক জ্যামে মোটরসাইকেলের মতো সাইকেলও দ্রুত চলাচলের একটি চমৎকার বিকল্প হতে পারে। সাইকেল পরিবেশ সুরক্ষায় অবদান রাখে, যেখানে মোটরসাইকেল সময় সাশ্রয়ে কার্যকর। আমাদের প্রয়োজনের ভিত্তিতে সঠিক যানটি বেছে নেওয়াই মূল চ্যালেঞ্জ।
