বেসিক কম্পিউটার কোর্স কেন সবার প্রয়োজন

বাসায় যদি নিজের একটা কম্পিউটার থাকে তখন অনেকেই অনেক কিছু শিখে নেয় এবং অনেক সময় তার নিজের জন্য বেসিক কম্পিউটার এর জন্য আলাদা কোর্স করার প্রয়োজন হয় না, কারণ বেসিক কম্পিউটার কোর্সটির অর্থই হল কম্পিউটারের প্রাথমিক জ্ঞান। বেসিক কম্পিউটার এমন একটি কোর্স যেটি কম্পিউটার সম্পর্কৃত যে কোন কোর্স এর প্রাথমিক কোর্স। সরকারি/বেসরকারি বিভিন্ন এ্যডভান্স কোর্স এর সার্কুলারে বেসিক কম্পিউটার কোর্স জানা থাকলেই কেবল আবেদন করার সুযোগ থাকে।