Site icon পরিবর্তন

বাংলাদেশ ইউনিভার্সিটি ও ইবনে সিনা ট্রাস্ট

বাংলাদেশ ইউনিভার্সিটির সকল ছাত্র/ছাত্রী, শিক্ষক/শিক্ষিকা এবং কর্মকর্তা ও কর্মচারীদেরকে আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, ইবনে সিনা ট্রাস্ট (The Ibn Sina Trust) এর সাথে Bangladesh University এর একটি সমঝোতা স্বাক্ষরিত হয় যার দরুন আগামী ০৩ ডিসেম্বর ২০২১ তারিখ হতে বাংলাদেশ ইউনিভার্সিটি এর সকল ছাত্র/ছাত্রী, শিক্ষক/শিক্ষিকা, কর্মকর্তা ও কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের জন্য ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারে নিম্নলিখিত ডিসকাউন্ট বা ছাড়ের সুবিধাগুলো পাওয়া যাবে।

S/LSpecificationDiscount (%)Applicable Area
1All kinds of Pathological tests35%All Branches of Ibn Sina Trust **
2All kinds of PCR tests30%All Branches of Ibn Sina Trust **
3All kinds of Rediological and Imaging tests30%All Branches of Ibn Sina Trust **
4Physiotherapy10%All Branches of Ibn Sina Trust **

** Students only from Ibn Sina Medical College Hospital, Kallyanpur-Dhaka.

ইবনে সিনা হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টারে উপরিউক্ত অর্থছাড় বা ডিসকাউন্ট সুবিধাগুলি গ্রহনের জন্য বাংলাদেশ ইউনিভার্সিটি এর ছাত্র/ছাত্রী, শিক্ষক/শিক্ষিকা এবং কর্মকর্তা ও কর্মচারীদেরকে আবশ্যিকভাবে ইউনিভার্সিটির আইডি কার্ড (BU ID Card) অবশ্যই সাথে রাখতে হবে এবং বিল পরিশোধের সময় আইডি কার্ডের একটি ফটোকপি বিলের সাথে জমা প্রদান করতে হবে। এসকল ডিসকাউন্ট ও অর্থছাড় সংক্রান্ত সেবা গ্রহনে কোন ধরনের জটিলতার সম্মুখীন হলে জনাব রাকিব উদ্দিন চৌধুরী, মোবাইল: ০১৮১১-৩২৪৪২১ এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।

বাংলাদেশ ইউনিভার্সিটি এর ছাত্র-ছাত্রীদের জন্য সেবাটি শুধুমাত্র ইবনে সিনা মেডিকেল হাসপাতাল কল্যানপুর এর জন্য প্রযোজ্য হবে।

সকলের সর্বাঙ্গীন সুস্থ্যতা কামনা করছি।

Exit mobile version