Site icon পরিবর্তন

ছোট অনূভূতি

বাসার সামনের গেটে বড়দের জুতার পাশে ছোট্র একজোড়া স্যান্ডেল দেখলে মন ভাল হয়ে যায়। চোখের সামনে ভেসে আসে নিষ্পাপ একটা চেহারা। অকারণে হাসি, ছোটাছুটি, হই-হুল্লা,দুষ্টমি আমাদের হাসায়, ভাললাগায়। ভালবাসার জন্য জায়গা করে নেয়,বলতে গেলে ভালবাসতে বাধ্য করে।
বাসার সামনে সবসময় আমি ছোট্র একজোড়া সেন্ডেল দেখি ভাবি ভালবাসতে বাধ্য করবে সে আমাকে। ভিতরে আসি, ছোট বাসা আমাদের বুঝতে বাকি থাকেনা যে সে নেই। এসেছিল আমার অনুপস্থিতিতে এসেছিল, ভুলে সেন্ডেল রেখে চলে গেছে, কিন্তু ঘরময় ভালবাসা রেখে গেছে সে।
আমি তার আসার কামনায় রইলাম।

Exit mobile version