Site icon পরিবর্তন

খাটি দুধ চেনার উপায়

খাটি দুধ বা ভেজাল দুধ চেনার উপায় একটাই বাসায় দিয়ে জ্বাল দিয়ে দুধ খেয়ে দেখতে হবে। দুধ বিক্রেতার নিকট হতে দুধ কেনার সময় তাকে চিনে রাখবেন এবং নিচের বৈশিষ্ট যাচাই করবেন। ভালো না হলে অন্য বিক্রেতার দুধ যাচাই করবেন। বাজারে ভালো এবং বাজে দুধ বিক্রেতার অবাধ যাতায়াত উন্মুক্ত থাকে, এখানে ভালো দুধ বিক্রেতার থেকে বাজে দুধ বিক্রেতারদের দৌরাত্ব বেশি থাকে তাই একজন গ্রাহক হিসেবে আপনার আমার দেখে বোঝায় উপায় থাকে না যে কোন দুধটি ভালো আর কোনটি বাজে বা ভেজাল মিশানো। নিচে ভাল ও ভেজাল দুধ চেনার কয়েকটি উপায় দেয়া হল, আশা করি ভাল লাগবে এবং তা আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন।

ভেজাল দুধ বা পানি মেশানো দুধ ফ্রিজ থেকে বের করে ২০ মিনিট পর জ্বাল দিলে ফেটে যাবে বা নষ্ট হয়ে যাবে। দুধে সামান্য পানি মেশানো থাকলেও দুধ ফেটে যাবে। পানি মেশানো দুধ বিক্রেতারা ফ্রিজ থেকে বের করে দ্রুত জ্বাল দেয়ার পরামর্শ দেয়। তাতেই বুঝতে হবে কোন দুধটি কিনতে হবে।

পানি বা ভেজাল মুক্ত খাটি দুধ যতক্ষণ ঠান্ডা থাকবে ততক্ষণ ভালো থাকবে, ঠান্ডা থাকা অবস্থায় অর্থাৎ বরফ ছুটে যাবার পরেও জ্বাল দিলে দুধ ফাটবে না।

গুড়ো দুধ বা দুধে পাউডার মিশিয়ে ঘন করা হলে যেভাবে বুঝবেন: দুধ জ্বাল দিয়ে উপরের দুধ নামানোর পর পাতিল বা ডিসের নিচে গুড়ো দুধের জমাট জমা হতে দেখবেন। পাউডার মেশানো ভেজাল দুধে পাতিলের নিচে গুড়ো দুধের পাতলা বা মোটা আস্তরণ জমাট হবে।

সামান্য পানি বা ভেজাল করা দুধ যতই জ্বাল দিয়ে দই বানান দই স্বাদ হবে না। খাটি দুধ ২০% জ্বাল দিয়ে কমিয়ে দই তৈরী করলে যে স্বাদ পাবেন, সামান্য পানি মেশানো দুধ ৫০% জ্বাল দিয়ে কমিয়ে তৈরীকৃত দই কোন স্বাদ পাবেন না।

Exit mobile version